শার্শাকে আধুনিক, নিরাপদ ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী আল মামুন বাবলু

শার্শাকে আধুনিক, নিরাপদ ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী আল মামুন বাবলু
শার্শাকে আধুনিক, নিরাপদ ও উন্নয়নের প্রতিশ্রুতি
ভোটের মাঠে প্রতিশ্রুতির পাশাপাশি মানুষের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করে এগিয়ে চলেছেন শার্শা ১০ নং ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আল মামুন বাবলু।
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা সময় থেকে  তিনি ছুটেছেন মানুষের দ্বারে দ্বারে। হাসিমুখে কুশল বিনিময়, মতবিনিময় আর উন্নয়নের প্রত্যাশার কথা শুনে দিনভর সরব ছিলেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) শার্শা উপজেলা ১০ নং ইউনিয়ন ১ নং ওয়ার্ড যাবদপুর গ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন আল মামুন বাবলু। ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমর্থন ও দোয়া কামনা করেন।
গণসংযোগকালে আল মামুন বাবলু বলেন, “আমি ভোটারদের কাছে শুধু ভোট চাইতে আসিনি, তাদের ভালোবাসা ও আস্থা অর্জন করতে এসেছি। ১০ নং ইউনিয়নে প্রত্যাশাকে সামনে রেখেই একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ ইউনিয়ন  গড়ে তুলতে চাই।
তিনি বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শার্শা উপজেলা ১০ নং ইউনিয়ন হওয়ায় শার্শা উপজেলায় রয়েছে আন্তর্জাতিক গুরুত্ব। অথচ নাগরিক সুবিধার দিক থেকে এখনও অনেক ঘাটতি রয়েছে। নির্বাচিত হলে পরিকল্পিত নগরায়ণ, পরিচ্ছন্নতা, নাগরিক সেবা বৃদ্ধি এবং মাদক-দুর্নীতি ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে অগ্রাধিকার দেওয়া হবে।
আল মামুন বাবলু শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক। গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।
 এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষক দলের আহবায়ক কমিটির  সদস্য আলমগীর হোসেন টিপু,বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট কনভেনার আবু বক্কর সিদ্দিক মিলন,শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের শাহজালাল আগুন,শার্শা উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান,যুবদল নেতা রবিউল ইসলাম,আব্দুস সবুর,সাহাজান,রাজু আহমেদ মন্টু,রাকিবুল ইসলাম,সুভো সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।