× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(১৬ জুন) উপজেলা পরিষদ হল রুমে বেসরকারী সংগঠন লিডার্সের আয়োজনে ক্ষমতায়নের মাধ্যমে উচ্চ ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তন অভিযোজন শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।  লিডার্সের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, শ্যামনগর থানার তদন্ত অফিসার পিয়ার উদ্দীন,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির প্রমুখ।

লিডার্সের প্রোগ্রাম ডিরেক্টর এবিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় প্রকল্প বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক উপস্থাপন করেন লিডার্স কর্মকর্তা জয়দেব জোয়ারদ্দার।

সভায় জানানো হয় ২১৬০টি পরিবারকে জলবায়ু সহিষ্ণু কৃষি পদ্ধতি ব্যবহার করা,জলবায়ু সহনশীল আয় সৃষ্টি করা,মিনি পুকুর খনন ,জলবায়ু সহনশীল দল গঠন সহ অন্যান্য কার্যক্রম করা হবে ।  জার্মানির ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহায়তায় জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতাবৃদ্ধিতে ২০২৮ সাল পর্যন্ত এ কার্যক্রম চলবে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার চারটি ইউনিয়নে।


এ ক্যটাগরির আরো খবর..