আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা গ্রামের সামচুল হক বেপারীর ছেলে ও ইয়াবা ব্যবসায়ী মো.জামাল বেপারী(৪০)কে ৭ পিচ ইয়াবাসহ উত্তর শিহিপাশা গ্রামের (কুমারভাঙ্গা ব্রীজ)’র পশ্চিম পাশ থেকে রোববার রাতে এসআই জসীম উদ্দিন গ্রেফতার করে।

এ ঘটনায় এসআই জসীম উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতকে গতকাল সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।