× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর

অমানুষিক নির্যাতনে নিহত সংখ্যালঘু শিশুর শোকে মাতম এলাকাবাসী

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সৌরভ মন্ডলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন শেষে শনিরবার রাত ১২টার দিকে লাশ তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ মাগুরা গ্রামে আসে। লাশ এলাকায় পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। স্বজন ও সহপাঠিদের আহাজারিতে আকাশ বাতাশ ভাড়ি হয়ে উঠে।

রোববার দুপুরে পারিবারিক শ্মশাণে সৌরভকে সমাধি দেয়া হয়। এ সময় খুনিদের গ্রেফতারসহ শাস্তির দাবি করেন উপস্থিত শোকাহত এলাকাবাসী ও স্বজনরা।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে উপজেলার দক্ষিণ মাগুরা গ্রামে সেচপাম্পের (মেশিনের) সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ব্লক ম্যানেজার বেল্লাল মোল্লা, ফারুক মাতুব্বর ৪র্থ শ্রেনীর ছাত্র সৌরভ মন্ডলকে বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন করে। একপর্যায়ে নির্যাতিত সৌরভকে লাথি দিয়ে ইরি-বোরো ব্লকের ড্রেনের ভেতর ফেলে দেয়। মুমূর্ষ অবস্থায় সৌরভকে উদ্ধার করে প্রথমে গৌরনদী ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ ধানমন্ডি জেনারেল এন্ড কিডনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে সৌরভ মারা যায়।

এ ঘটনায় নিহতের পিতা কার্তিক মন্ডল বাদি হয়ে দুই জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..