ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী-উপমন্ত্রীসহ নিহত১৬, আহত ২২

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী-উপমন্ত্রীসহ নিহত১৬, আহত ২২

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্তার্সকিসহ নিহত হয়েছেন ১৬ জন আহত আরও ২২ জন।

বুধবার (১৮ জানুয়ারি) ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের শহর ব্রোভারিতে এ দুর্ঘটনা ঘটে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্র উপমন্ত্রীও প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ওই হেলিকপ্টারটিতে ইউক্রেনের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।

বার্তা সংস্থা ডয়চে ভেলে জানায়, বিধ্বস্ত হওয়া এলাকায় শিশুদের একটি স্কুল আছে। নিহতদের মধ্যে দুইজন শিশুও রয়েছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ইউক্রেনের পুলিশ জানায়, ‘১৮ জানুয়ারি সকালে জরুরি পরিষেবা সংস্থার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী এবং স্টেট সেক্রেটারি নিহত হয়েছেন। সব মিলিয়ে ১৬ জন নিহত হয়েছেন। যার মধ্যে দু’জন শিশু রয়েছে। আহতদের মধ্যে ১০ শিশুসহ ২২ জন হাসপাতালে আছেন।’

কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা টেলিগ্রামে বলেছেন, ‘ব্রোভারিতে শিশুদের একটি স্কুল এবং আবাসিক ভবনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় স্কুলটিতে শিশু ও কর্মকর্তারা ছিলেন। তবে পরবর্তীতে তাদের সবাইকে সরিয়ে নিয়ে আসা হয়েছে।’

হেলিকপ্টার বিধ্বস্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, একটি ভবনে আগুন জ্বলছে আর মানুষ চিৎকার করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।