নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। আগামী মাসে (ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এ ঘোষণা দেন তিনি। ২০১৭ সালে জোটগত সরকারে প্রধানমন্ত্রী হয়েছিলেন আরডার্ন। এর তিন বছর পর নির্বাচনে তার মধ্য-বামপন্থী লেবার পার্টি নিরঙ্কুশ বিজয় লাভ করে। সাম্প্রতিক ভোটে তার দল ও ব্যক্তিগত জনপ্রিয়তা হ্রাস পেয়েছে।

লেবার পার্টির সদস্যদের একটি সভায় তিনি বলেন, আমার জন্য এটিই সময়। আরও চার বছরের জন্য আমার ভান্ডারে যথেষ্ট কিছু নেই।

এক মাস আগে পার্লামেন্টের গ্রীষ্মকালীন অবকাশের পর প্রথমবার জনসমক্ষে আসেন আরডার্ন। তিনি লেবার পার্টির সাংগঠনিক কমিটির বার্ষিক সভায় বলেন, ছুটিতে থাকাকালে নেতৃত্ব চালিয়ে যাওয়ার জন্য শক্তি ফিরে পাবেন বলে আশা করেছিলেন, ‘কিন্তু আমি তা করতে পারিনি’।

আরডার্ন বলেন, পরবর্তী সাধারণ নির্বাচন আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। তিনি ততক্ষণ পর্যন্ত একজন নির্বাচিত এমপি হিসেবে কাজ করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।