সুমনের ‘সোল ফুড’

বিনোদন ডেস্ক: রক ও মেটাল ঘরানার ব্যান্ড ‘অর্থহীন’ এর প্রধান বেজ বাবা খ্যাত সুমন ‘সোল ফুড’ শিরোনামে একটি ইন্সট্রুমেন্টাল অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে চান তিনি।

বেশ কয়েক বছর ধরেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন অর্থহীন ব্যান্ডের ভোকাল বেজ বাবা খ্যাত সুমন। ২০১২ সালে তার পিটুইটারি গ্ল্যান্ড এ একটি টিউমার ধরা পরে। যা পরবর্তিতে ক্যানসারের রূপ ধারণ করে। শুরু হয় নানা পরীক্ষা নিরীক্ষা আর অস্ত্রোপচার। শেষ পর্যন্ত গেল নভেম্বরে সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরেছেন সুমন।

এদিকে ক্যানসারের সঙ্গে যুদ্ধ শেষ করেই ‘ক্যানসারের নিশিকাব্য’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশের ঘোষনা দেন সুমন। তবে তা প্রকাশের আগেই সম্প্রতি আরও একটি অ্যালবাম প্রকাশের ঘোষনা দিয়েছেন তিনি। ‘সোল ফুড’ শিরোনামের ইন্সট্রুমেন্টালধর্মী এই অ্যালবামটিতে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরাও কাজ করছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, সব কিছু ঠিক থাকছে আগামী বছরই বাজারে আসবে ‘সোল ফুড’। তার আগে আসছে ফেব্রুয়ারিতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে অ্যালবামটি সম্পর্কে বিস্তারিত ভক্তদের জানাবেন সুমন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।