নায়লার কুকুর প্রীতি!

বিনোদন ডেস্ক: সত্যিই কুকুরের সঙ্গে রয়েছে আলোচিত ও সমালোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈমের প্রীতি! তার বাড়িতে রয়েছে ৫০টিরও বেশী কুকুর। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি বিড়াল। সব মিলিয়ে তার বাড়িটি যেন মিনি চিড়িয়াখানা।

বলা যেতে পরে নায়লা পশুভক্ত। তার প্রেম-প্রীতি পেয়ে কুকুরও তার ভক্ত হয়েছে। বাড়ির আশেপাশের প্রায় ৩০টির মতো কুকুর নায়লার ভক্ত। ডাকলেই লেজ নেড়ে ছুটে আসে। আসলেই কোন না কোন খাবার জোটেই। শুধু তাই নয়, রুটিন করে গোসলও করান,খাওয়ান। দুর্ঘটনাকবলিত পশুকে উদ্ধার করার রীতি রয়েছে তার।

ফেসবুকে নায়লা লিখেছেন, এখন পর্যন্ত প্রায় ৫৫ টি কুকুর ও ১৬৫ টি বিড়ালকে উদ্ধার করেছি। এর জন্য সত্যিই আমি গর্বিত। আমি সবসময় ব্যাগে একটি খাবারের কন্টেইটার রাখি। ক্ষুধার্ত কুকুর ও বিড়াল দেখলেই খাবার দেই। আমার জন্য দোয়া করবেন যাতে কাজটা চালিয়ে যেতে পারি।

সবার প্রতি নায়লার অনুরোধ খাবার কিংবা ভালোবাসা দিতে না পারলেও ইট-পাথর ছুঁড়বেন না কুকুরকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।