সুন্দরগঞ্জ-নাসিরনগর উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল আটটা থেকে শুরু হয় ভোট চলবে বিকাল চারটা পর্যন্ত।

সুন্দরগঞ্জে কেন্দ্র ১০৯টি, মোট ভোটার ৩ লাখ ৩৮ হাজার। প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আফরোজা বারী, জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গণফ্রন্টের শরিফুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপির জিয়া জামান।

এদিকে ব্রাক্ষণবাড়িয়া- ১ আসনে কেন্দ্র ৭৪টি, ভোটার ২ লাখ ১৪ হাজার। প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টির রেজওয়ান আহমেদ, ইসলামী ঐক্য জোটোর এ/কে/এম আশরাফুল হক।

নির্বাচনি কেন্দ্র ও আশপাশে মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাব ও বিজিবি। গত বছরের নভেম্বরে সড়ক দুর্ঘটনায় মারা যান সুন্দরগঞ্জের এমপি গোলাম মোস্তফা। ডিসেম্বরে মারা যান ব্রাহ্মণবাড়ি -১ আসনের সংসদ সদস্য ছায়েদুল হক। দুজনের মৃত্যুতে আসন দুটি শূন্য ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।