বেনাপোল সীমান্ত থেকে ফেন্সিডিল সহ এক যুবক আটক 

বেনাপোল সীমান্ত থেকে ফেন্সিডিল সহ এক যুবক আটক 
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে ১১৫ বোতল ফেন্সিডিল সহ সাগর সরদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি ।
বুধবার(৮জুলাই) বিকেলে তাকে আটক করা হয়। আটকৃত আসামী পিরোজপুর জেলার মটবাড়িয়া থানার তোষখালি গ্রামের সৈয়দ আলী সরদার এর ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া জানান গোপন সংবাদের ভিত্তিতে নায়েক মোঃ নুরুল ইসলাম,এর নেতৃত্বে একটি টহল দল গাতীপাড়া পাকা রাস্তার উপর থেকে ১১৫ বোতল ফেন্সিডিল সহ আসামী কে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।