সিসির শাসনামলে পার্লামেন্টের প্রথম অধিবেশন

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির শাসনামলে এই প্রথম বারের মতো পার্লামেন্ট অধিবেশন অনুষ্ঠিত হলো। প্রায় চার বছর আগে দেশটির পার্লামেন্টে ভেঙে দেওয়া হয়।

মিশরে গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালের জুলাই মাসে তার ক্ষমতায় বসার এক বছর পূর্তিতে তাকে হটিয়ে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান সিসি। তার প্রায় এক বছর আগে ২০১২ সালে মিশরের সর্বোচ্চ আদালত পার্লামেন্ট ভেঙে দেয়। এত দিন পর রোববার পার্লামেন্টের প্রথম অধিবেশন হলো। এই অধিবেশনে প্রেসিডেন্ট সিসি বেশ কিছু গুরুত্ব আইন সংশোধনের বিষয়ে পার্লামেন্টকে অবহিত করেছেন।

মুরসি ক্ষমতায় বসার পর পার্লামেন্টে চালু করার উদ্যোগ নেন। কিন্ত সামরিক বাহিনীর সঙ্গে টানাপোড়েনের মুহূর্তে পার্লামেন্ট ভেঙে দেন সুপ্রিম কোর্ট।

সিসির সরকার বিরোধীদের বিরুদ্ধে দমন-পীড়ন শুরু করে। পুলিশকে দেওয়া হয়েছে অতিরিক্ত ক্ষমতা। বিক্ষোভ ও সহিংসতাবিরোধী আইন বলে প্রায় ৪০ হাজার লোককে কারাবন্দি করা হয়েছে।

পার্লামেন্ট বন্ধ থাকলেও সন্ত্রাসবাদ মোকাবিলার নামে মিশরকে একহাতে শাসন করছেন সিসি। বিরোধীদের সব বিক্ষোভ ও আন্দোলন পুলিশের সাহায্যে দমন করছেন। এখন পার্লামেন্টের সাহায্যে প্রয়োজনীয় আইন সংশোধন ও পরিবর্তন করিয়ে নিতে চাইছেন সিসি। সমালোচকরা বলছেন, বিরোধী দমনে পার্লামেন্টকে কাজে লাগাতে পারেন সিসি। হোসনি মোবারক পার্লামেন্টের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়ে যেমন অসীম ক্ষমতার অধিকারী হয়েছিলেন, সিসিও তাই করতে যাচ্ছেন।

সিসি ক্ষমতায় আসার পর সিনাই উপত্যকা ও কায়রোয় বড় ধরনের হামলা হয়েছে। এ জন্য বিরোধীদের দায়ী করে মিশর সরকার।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।