সিলেটে ভারতীয় ৪২ বস্তা চিনিসহ গ্রেফতার ২ জন

সিলেটে ভারতীয় ৪২ বস্তা চিনিসহ গ্রেফতার ২ জন
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ভারতীয় ৪২ বস্তা চিনি ও একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
২২ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টা ৫ মিনিটের সময় কোম্পানীগঞ্জ থানার একটি দল উত্তর রনিখাই ইউনিয়নের ফেঁদারগাঁও এলাকায় পিয়াইন নদীর দক্ষিণ পাড়ে অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন কুতুব উদ্দিন (২৪) ও মো. আলাউদ্দিন (২৫)। তারা বিজয় পাড়ুয়া হাওর এলাকার বাসিন্দা।
২৩ অক্টোবর (বুধবার) দুপুরে কোম্পানীগঞ্জ থানা পুলিশের মিডিয়া অফিসার মাসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অজ্ঞাতনামা এক ব্যক্তির সহযোগিতায় ভারতীয় পণ্য চিনি বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসে।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার মিডিয়া অফিসার মাসুদ আহমেদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।