সিলেটে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সিলেটে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সিলেটের কুমারগাওয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় কুমারগাও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের ভেতরের সিটগুলো পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে উঠে আগুন লাগিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৪০-৫০টি বাস দীর্ঘদিন থেকে ওই এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা হয়। বিগত দিনে অবরোধ হরতালেও বাসগুলো সেখানেই রাখা ছিল, কেউ ঢিলও মারেনি। শনিবার আচমকা একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে গিয়ে কয়েকটি সিটে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট সুনামগঞ্জ বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বাসের মালিক আবুল কাশেম বলেন, বাসে অগ্নিসংযোগে অন্তত ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।