খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

খেলাধুলার চর্চা বাড়িয়ে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেন, একটি সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।

শুক্রবার বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। দেশের তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, দক্ষ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, খেলাধুলা একটি জাতিকে শারীরিকভাবে সক্ষম ও মানসিকভাবে দৃঢ় করে গড়ে তুলতে সহায়তা করে। তাই তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বাড়ানো প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে দর্শক, আয়োজক, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততা তৈরি হয়। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদার করে। ফলে খেলাধুলার মাঠ একটি সামাজিক মিলনমেলায় পরিণত হয়।

মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।