× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার

সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ

সমাজের পিছিয়ে পড়া ১২৬ জন হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো এক ব্যতিক্রমধর্মী গণবিয়ের মাধ্যমে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’-এর উদ্যোগে এবং যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী তরুণদের চ্যারিটি সংস্থা ‘সিডস অব সাদাকাহ’-এর অর্থায়নে এ গণবিয়ে অনুষ্ঠিত হয়।

আয়োজনের মূল উদ্দেশ ছিল সমাজের হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীদের স্বাভাবিক ও আনন্দময় জীবনযাপনের সুযোগ করে দেওয়া। অর্থাভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেননি, তাদের জন্যই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়।

নবদম্পতিদের নতুন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে প্রায় ২ লাখ টাকা সমমূল্যের ৭৭ ধরনের গৃহস্থালি সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, যৌতুকবিহীন এ ধরনের গণবিয়ে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

সিডস অব সাদাকাহ-এর সংগঠন প্রধান মো. জয়নুল আবেদিন বলেন, আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য আনন্দ ও স্বনির্ভরতার পথ তৈরি করা। আজকের এই আয়োজন তারই একটি উজ্জ্বল উদাহরণ।

নবদম্পতিদের শুভকামনা জানিয়ে আয়োজকদের অন্যতম সদস্য ওরাকাতুল জান্নাত বলেন, নতুন জীবনের শুরুতে এই সহায়তা তাদের মনে নতুন আশা ও উদ্দীপনা জাগাবে।

আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাত্র-পাত্রীর পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন। ভিন্নধর্মী এ আয়োজনে বিশিষ্ট চিকিৎসক ডা. রেদওয়ানুর রহমান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান বেলাল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..