সালামান ও শাহরুখ বিগ বস-৯ এ

বিনোদন ডেস্ক: বিগ বসের পরবর্তী পর্বে শাহরুখকে আনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন তিনি নিজেই। সবাই ভাবে শাহরুখ আর সালমান বুঝি একে আপরকে দেখতে পারেনা, কিন্তু তা ভুল প্রমানিত হল। আগে শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে মধ্যরাতে তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অপর তারকা। আবার সালমানের মামলার রায়ের পর তার বাড়িতে গিয়েও সমবেদনা জানিয়েছেন শাহরুখ।

বলাবাহুল্য, বিগ বসে এতদিন একক রাজত্বই কায়েম ছিল সালমান খানের। তবে শাহরুখ তাতে অংশ নিয়ে সালমানের রাজত্বে ভাগ বসাতে চাচ্ছেন না। আয়োজকরা জানিয়েছেন, বিগ বস- ৯ এর পর্বে একসঙ্গে দেখা যেতে পারে দুই খানকে। এরইমধ্যে আয়োজকরা উভয়ের সঙ্গে এ বিষয়ে কতাবার্তাও বলেছেন। তবে সালমান-শাহরুখের একসঙ্গে বিগ বসে দেখা দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি কেউই।

বলিউড বাদশাহকে বিগ বসে আনার ব্যাপারে সালমান বলেন, ‘শাহরুখকে আমার শোতে নিয়ে আসতে চাই। যদি ওর সময় থাকে আর যদি আসতে চায়, তাহলে দারুণ হবে। শাহরুখ যদি প্রতিযোগীদের সঙ্গে কিছু সময় কাটাতে চাইলেও সে স্বাগত।’

সূত্র: হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।