আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ও বোয়ালমারী উপজেলার রুপপাত কুমার নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। রুপপাত বাজার বণিক সমিতির উদ্যেগে রবিবার বিকাল ৫টায় এ নৌকা বাইচ এর আয়োজন করা হয়। এ নৌকা বাইচে ১১ টি বাচাইর নৌকা অংশ গ্রহন করে।
বাজার বণিক সমিতির সভাপতি নিরুল মিয়ার সভাপতিত্বে উক্ত নৌকা বাইচে বিজয়ী নৌকার মালিক ইলিয়াছ মেম্বারের হাতে পুরস্কার তুলে দেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিকুল মৃধা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রুপপাত ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সালথা উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাজ্জাদ হোসেন, রুপপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক ইমদাদুল হক মিলন, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহসিন মোল্যা, কামরুল গাজী প্রমূখ।


