ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইয়াবাসহ আটক

আবু নাসের হুসাইন, ফরিদপুর:
র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আউয়াল হোসেন খান এর নেতৃত্বে রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জেলার কোতয়ালী থানাধীন চতর গ্রামে অভিযান পরিচালনা করে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ দুখু মিয়া (২৮) কে ১৮২ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। দুখু বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮, ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দীন বলেন, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে জেলার মধুখালী থানার জিআর নং-২৯/১৭, তারিখঃ ২৬-০১-১৭ইং এর ওয়ারেন্টভুক্ত ও ১০ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। এছাড়াও ফরিদপুর জেলার বিভিন্ন থানায় তাহার বিরুদ্ধে আরও অন্তত ৬ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।