× Banner
সর্বশেষ
বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী

সালথায় সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু 

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বিষাক্ত সাপের ছোবলে সফিকুল ইসলাম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (১৩সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। সফিকুল সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং একই এলাকার লিয়াকত সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, সফিকুল হাত-মুখ ধোয়ার জন্য রাত ১১টার দিকে তার বাড়ির পাশের টিউবওয়েলপাড়ে যায়। সেখানে তাকে বিষাক্ত সাপ ছোবল দেয়। পরিবারের সদস্যরা সফিকুলকে রাতেই সালথা উপজেলার লক্ষণদিয়া গ্রামে আছালোত ওঝার কাছে নিয়ে যায়। সেখানে অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..