× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

সালথায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালা গান অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় শান্তিপূর্ণ পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালা গান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) রাতে উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি ও খোয়াড় গ্রামের মাঠে এ পালা গানের আয়োজন করেন স্থানীয়রা।

মোঃ ফাগু মাতুব্বারের সভাপতিত্বে পালা গানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, তদন্ত অফিসার সুব্রত গোলদার, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ওহিদ, আওয়ামী লীগ নেতা আমিনুর মাতুব্বার, দেলোয়ার মোল্যাসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

উক্ত পালা গানে শরিয়ত-মারেফত বিষয় নিয়ে গান পরিবেশন করেন সুজন সরকার ও শিউলী পারভিন। এসময় হাজার হাজার ¯্রােতা উপস্থিত হয়ে গান উপভোগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..