× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

চট্টগ্রামে রাজস্ব কর্মকর্তাদের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক প্রশিক্ষণ প্রদান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

চট্টগ্রামের কাস্টমস এক্সাইস ও ভ্যাট ট্রেনিং একাডেমীতে সহকারী রাজস্ব কর্মকর্তাদের তিন মাসব্যাপী বিভাগীয় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে ৬ নভেম্বর সকাল ৯টা থেকে ১২:১৫ মিনিট পর্যন্ত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিত করে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে- ভাষা আমাদের বাংলা, জাতিতে আমরা বাঙালি, ধর্মে আমরা নিরপেক্ষ। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিল-এ দেশের কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতী তথা শ্রমজীবী মেহনতি মানুষের উন্নতি। তাদের ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও কর্মসংস্থানের গ্যারান্টিসহ বেঁচে থাকার মৌলিক অধিকার নিশ্চিত করা। শান্তি, স্বস্তি, শৃঙ্খলা ও জান-মালের নিরাপত্তার ব্যবস্থা তথা আইনের শাসন প্রতিষ্ঠা করা। সকল নাগরিকের জন্যে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। প্রশিক্ষণ কর্মশালায় সদ্য নিয়োগপ্রাপ্ত ১০৩জন সহকারী রাজস্ব কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালা শেষে বাংলাদেশ কাস্টমস এক্সাইস ও ভ্যাট ট্রেনিং একাডেমীর মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম এর সাথে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি এক মতবিনিময় সভা করেন। এসময় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের নির্বাহী সদস্য মোঃ দুলাল মিয়া, সদস্য মোঃ দেলোয়ার হোসেন ও একাডেমীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..