× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

বেনাপোল যশোর প্রতিনিধি

যশোর- নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১

ACP
হালনাগাদ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
স্বর্ণবারসহ আটক-১
স্বর্ণবারসহ আটক-১

যশোর-নড়াইল মহা সড়কের নীলগজ্ঞ ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ১ কোটি ৪০ লক্ষ টাকা মু্ল্যের ৬৮০ গ্রাম ওজনের চারটি সম্পন্ন এবং একটির অর্ধেক স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামী হলেন,ঢাকা নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ইসলামিয়া গ্রামের প্রাননাথ মন্ডলের ছেলে সুমন মন্ডল (৪০)।
রোববার ( ২৬ জুলাই ২০২৬) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস অভিযান টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর থেকে ৬৮০ গ্রাম ওজনের চারটি সম্পন্ন এবং একটির অর্ধেক স্বর্ণের বার, ১টি মোবাইল,১টি ঘড়ি এবং নগদ ৭,৮৭৫/- টাকাসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করে।
আটককৃত ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।
আটককৃত স্বর্ণের মূল্য ১,৪০,৯৯,৮০০/- টাকা ও ১টি মোবাইল এর মূল্য ২৫,০০০/- টাকা,১ টি ঘড়ি ৫০০/- টাকা এবং নগদ ৭,৮৭৫/- টাকাসহ  সর্বমোট সিজার মূল্য ১,৪১,৩৩,১৭৫/- (এক কোটি একচল্লিশ লক্ষ তেত্রিশ হাজার একশত পঁচাত্তর) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, স্বর্ণ চোরাচালান এই এলাকায় একটি ব্যাধির আকার ধারন করেছে।
এ ধরনের চোরাচালানকে অনেকেই পেশা হিসেবে গ্রহণ করছে। পরবর্তীতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী/বিজিবি’র নিকট ধরা পড়ে নিজের জীবন বিপন্ন করছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..