× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরীকে শ্লীলতাহানীতে তোরাপ আলীকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
কিশোরীকে শ্লীলতাহানী

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:  ঝিনাইদহ কালীগঞ্জে কিশোরীকে শ্লীলতাহানীর অভিযোগে পাষন্ড তোরাপ আলী (৪৮)কে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিলো গ্রামবাসী।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বরচাঁদা গ্রামে ঘটনাটি ঘটেছে। গ্রেফতার হওয়া পাষন্ড  ওই গ্রামের মৃত খেলাফত আলীর ছেলে। এ ব্যাপারে কিশোরী বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগি কিশোরীর চাচা ওই গ্রামের আয়নাল হোসেন জানান, আমার ভাইঝি সকালে বাড়ির পাশের ক্ষেত থেকে সবজি আনতে যায়। ক্ষেতের পাশেই গ্রামের তোরাপ আলী বসে ছিল। এ সময় তাকে একা পেয়ে মিষ্টি খাওয়ার কথা বলে টাকা দিতে যায় এবং কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় সে আমার ভাইঝিকে জাপটে ধরে। এক পর্যায়ে তার চিৎকার চেচামেচিতে আশপাশ থেকে লোকজন এসে পাষন্ড তোরাপকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহাফুজুর রহমান মিয়া জানান, কিশোরীর বাবা বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গ্রেফতারকৃত তোরাপ আলীকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..