× Banner
সর্বশেষ
থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ শত্রুতায় হেরেছে মানবতা এক অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন – ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
সংবাদ সম্মেলন

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সমিতির সদস্যরা|
মঙ্গলবার বিকালে নলভাঙ্গা বাজারের জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন শাহিনুর রহমান নামে টিউবওয়েল সমিতির এক সদস্য| এসময় সমিতির ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন|
এসময় তিনি বলেন, ১৯৮৪ সালে গ্রামের ২১ জন সদস্য নিয়ে বিআরডিবি নিয়ন্ত্রনাধীন ইঞ্জিন চালিত গভির টিউবওয়েল নলভাঙ্গার ˆসয়দ আলী বিশ্বাসের জমিতে স্থাপন করা হয়| টিউবওয়েলের অধিনে প্রায় ২৫০ বিঘা জমি কৃষি চাষ হয়ে আসছে| টিউবওয়েলটি জমিরুল ইসলাম নামে এক সদস্য পরিচালনা করতেন।
কয়েক বছর পর উক্ত টিউবওয়েলের ফ্যানে জড়িয়ে দুই হাত ক্ষতিগ্রস্ত হয়| পরে সমিতির সদস্য ও জমির মালিক ˆসয়দ আলী বিশ্বাসের ছেলে মাহবুবুর রহমানকে টিউবওয়েল পরিচালনার দ্বায়িত্ব দেওয়া হয়| কিন্তু মাহবুবুর রহমান চালাকি করে সমিতির মিটার বদলে নিজের নামে করে নেন|
২০১৫ সালে মাহবুবুর রহমান আওয়ামীলীগের স্থানীয় নেতা কালাম চেয়ারম্যান ও স্থানীয় ইউপি মেম্বার কামাল হোসেনের নেতৃত্বে জোরপূর্বক গভির নলকূপটি নিজের দখলে নেন। এরপর থেকে প্রায় ১০ বছরের অধিক সময় নলকূপ থেকে আয়ের কোন হিসাব না দিয়ে নিজে ভোগ করেছেন|
এ নিয়ে একটি মামলা চলমান রয়েছে| সর্বশেষ চলতি বছরের জুন মাসে স্থানীয় কৃষকদের সাথে আলোচনা করে আমরা প্রকৃত সমিতির সদস্যরা পুনরায় নলকূপটি নিয়ন্ত্রণে নিয়েছি বলে উল্লেখ করা হয়|
এখন মাহবুবুর রহমান বিভিন্ন মহলে ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন। এ নিয়ে স্থানীয়ভাবে শালিস বৈঠক অনুষ্ঠিত হয় কিন্তু সেখানে কোন সুরাহা না হওয়ায় থানায় উভয় পক্ষকে নিয়ে আলোচনা হয়। বৈঠক থেকে জালাল উদ্দীন ও আজিজুল লস্কার নামে দুইজন নলকূপের দখল মাহবুবুর রহমানকে ফিরিয়ে দেওয়ার হুমকি দেয়।
এখনআমরা আপনাদের মাধমে বিষয়টি সঠিকভাবে প্রকৃত সমিতির সদস্যদের হাতে বুঝিয়ে দেওয়ার আহবান করছি। সংবাদ সমম্মেলনে উপস্থিত ছিলেন, শাহাজ্জেল হোসেন, জামির হোসেন, ইয়াকুব আলী ও আজিজুলসহ ১৫ সদস্য উপস্থিত ছিলেন|


এ ক্যটাগরির আরো খবর..