মঈন উদ্দীন খান বাদল এমপি’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

চট্টগ্রাম-৮ আসনের জাতীয় সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঈন উদ্দীন খান বাদলের ইন্তেকালের খবর জেনে তথ্যমন্ত্রী তার শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

‘তার মৃত্যুতে আমি নিজে জেলার একজন মুক্তিযোদ্ধা ও বলিষ্ঠ রাজনৈতিক নেতাকে অকালে হারালাম’, বলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামে জন্ম নেয়া মুক্তিযোদ্ধা বাদল ৬৭ বছর বয়সে মৃত্যুকালে তিন ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।