× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

দৈহিক স্বাস্থ্যের ন্যায় মানসিক স্বাস্থ্যেরও সমান গুরুত্ব দেয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

“সরকার দৈহিক স্বাস্থ্যের ন্যায় মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দিবে। কেননা দৈহিক স্বাস্থ্যের ন্যায় মানসিক স্বাস্থ্যও এখন সমান গুরুত্বপূর্ণ। বর্তমান জড়িপ অনুযায়ী দেশে ১৭ ভাগ মানুষ মানসিক সমস্যাগ্রস্ত। এর মধ্যে ১৩ ভাগই হচ্ছে শিশু। আরেকটি উদ্বেগের বিষয় হচ্ছে, দেশের ৯৪ ভাগের মত মানুষ মানসিক রোগে ভুগলেও তারা সামাজিক প্রতিবন্ধকতার কারণে চিকিৎসা নিতে চিকিৎসকদের কাছে যায়না। এর ফলে বহুসংখ্যক মানুষ মানসিক সমস্যা নিয়েও স্বাভাবিকভাবে চলাফেরা করার চেষ্টা করে। এটা ভবিষ্যত প্রজন্মের জন্য উদ্বেগের বিষয়। কাজেই এখন থেকে মানসিক স্বাস্থ্য নিয়ে সরকার দৈহিক স্বাস্থ্যের মতই সমান গুরুত্ব দিবে”।  বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি।

আজ সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত “জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯” এর জড়িপ ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মোহিত কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিশ^ ব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এ ক্যটাগরির আরো খবর..