এশিয়ান গেমস উপলক্ষ্যে চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান

এশিয়ান গেমস উপলক্ষ্যে চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান
এশিয়ান গেমস উপলক্ষ্যে চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান

২০তম এশিয়ান গেমসে অংশ নিতে চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাপ্রধানের এই সরকারি সফরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি হিসেবে সফরকালে তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত হতে যাওয়া ২০তম এশিয়ান গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

সফরকালে সেনাপ্রধান এশিয়ান গেমসে বাংলাদেশের অ্যাথলেটদের বিভিন্ন ক্রীড়া ইভেন্ট সরাসরি উপস্থিত থেকে উপভোগ করার পাশাপাশি বাংলাদেশ দলের জন্য দিকনির্দেশনামূলক উৎসাহ প্রদান করবেন।

এছাড়া এই সফরকালে তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি), এশিয়ান গেমস আয়োজক কমিটি এবং বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকগুলোতে বাংলাদেশের ক্রীড়া খাতের সার্বিক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনার কথা রয়েছে।

সফর শেষ করে সেনাপ্রধানের সুবিধাজনক সময়ে দেশে ফেরার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।