বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বড় আঁচড়া এলাকায় টানা পঞ্চম দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা। রাজনীতির মাধ্যমেই মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমানের উন্নয়নে কাজ করা সম্ভব। জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে মানুষের ভাগ্যের পরিবর্তনে আন্তরিকভাবে কাজ করতে চাই।”
তিনি বলেন, বেনাপোল পৌরসভার বিভিন্ন এলাকায় নাগরিকদের নিত্যদিনের নানা সমস্যা রয়েছে। এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার উন্নয়ন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের সুব্যবস্থা এবং চলাচলের উপযোগী সড়ক নির্মাণ ও সংস্কারের মাধ্যমে নাগরিকদের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি এলাকার মানুষের সঙ্গে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে সুযোগ পেলে নাগরিক সুবিধা বৃদ্ধি, পরিচ্ছন্নতা ও পরিকল্পিত উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান।
গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মতামত ও প্রত্যাশার কথা শোনেন। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, এলাকার উন্নয়নে জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়েই কাজ করতে চান।
পঞ্চম দিনের এই গণসংযোগে বড় আঁচড়া এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে তাঁর মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ যুব নেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





