রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪৯৯, মামলা ৪৯

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪৯৯, মামলা ৪৯
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪৯৯, মামলা ৪৯

রাজধানী ঢাকার অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান পরিচালনাকালে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে মোট ৪৯টি মামলা দায়ের করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির আওতাধীন বিভিন্ন ক্রাইম ও গোয়েন্দা বিভাগের যৌথ পরিচালিত এ অভিযানে রমনা বিভাগ থেকে ৪১ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৭ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮৬ জন, মিরপুর বিভাগ থেকে ১৩১ জন, গুলশান বিভাগ থেকে ৩৮ জন, উত্তরা বিভাগ থেকে ৪৯ জন এবং গোয়েন্দা (ডিবি) পুলিশ বিভাগের মাধ্যমে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড তাজা গুলি, ৫টি রামদা, ২টি তরবারি ও ১টি ছোড়া উদ্ধার করা হয়। এছাড়া মাদকবিরোধী তল্লাশিতে ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাজা, ৪৫ বোতল বিদেশি মদ এবং নগদ ২৫ হাজার টাকাসহ বেশ কিছু অনুষঙ্গ জব্দ করা হয়েছে।

ডিএমপির মুখপাত্র জানান, অপরাধ দমনে রাজধানীর প্রতিটি থানা এলাকায় নিয়মিত তল্লাশি ও আলামত উদ্ধারের এ প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।