আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন

আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন
আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিশেষ সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে।

দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল ভবনের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিশেষ ব্রিফিংয়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস উইং সূত্র জানায়, নির্ধারিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও কার্যালয়ের অন্যতম মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা।

আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ এবং সার্বিক জাতীয় ও রাজনৈতিক বিষয়ের পটভূমিতে এই বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।