শেখ মামুন-উর-রশিদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে: গাইবান্ধার সুন্দরগঞ্জে এক মাধ্যমিক বিদ্যালয়ে মহান একুশে ফেব্রুয়ারীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবস উদ্যাপন করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি জাতীয় পতাকাও টাঙ্গায়নি বিদ্যালয় ক্যাম্পাসে।
বুধবার (২১ শে ফেব্রুয়ারী) উপজেলার বামনডাঙ্গা ইউপির রামদেব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে, সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন করার কথা থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ পতাকা উত্তোলন করেছেন সকাল সাড়ে ৯টায়।
এলাকাবাসির অভিযোগ, মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোন কর্মসূচি পালন করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে এক যোগে ভাষা শহীদের স্বরণে সরকারী, বে-সরকারী ও স্বায়ত্ত্ব সাশিত সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়। শহীদদের স্বরণ করে আত্মার মাগফিরাত কামনা করেন দেশবাসি। কিন্তু রামদেব উচ্চ বিদ্যালয়ে তা ভিন্ন। শহীরে স্বরণ তো দূরে কথা জাতীয় পতাকা উত্তোলন করেন দেরিতে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনার পরপরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনা তদন্তে পুলিশকে নির্দেশ দেন। এ বিষয়ে ইউএনও এসএম গোলাম কিবরিয়া বলেন, ফেসবুকে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করা হয়েছ্। প্রতিবেদন পাওয়ার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।



