× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় প্রখর রোদ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

প্রখর রোদে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। মাঠে নষ্ট হচ্ছে ফসল। গরমের তীব্রতা এতটাই যে, বাতাস গরম হওয়ায় গাছের ছায়া আর ফ্যানের নিচে থেকে বসেও শান্তির দেখা মিলছে না। এমন অবস্থা থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য প্রচণ্ড রোদের মধ্যে ফরিদপুরের সালথায় বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেন এলাকাবাসী।
আজ শুক্রবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে খোলা আকাঁশের নীচে এই নামাজ অনুষ্ঠিত হয়। এতে শত শত মুসল্লীরা অংশ গ্রহণ করেন। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নিছারুদ্দীন মোল্যা।
এর আগে উপস্থিত মুসল্লীদের ইসতিসকার নামাজ আদায়ের নিয়ম-কানুন শিখিয়ে দেয় ইমাম। উপস্থিত মুসল্লীরা জানান, প্রচণ্ড গরম আর রোদে অতিষ্ট হয়ে যাচ্ছি আমরা। মাঠে আমাদের বিঘার পর বিঘা জমির পাট পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এমন অবস্থায় বৃষ্টি না হলে জমির পাট পুড়ে ছাই হয়ে যাবে।
তারা আরও বলেন, বিপদ-আপদে আমরা মহান আল্লাহকে স্বরণ করি। মহান আল্লাহ্ রহমত না করলে চলমান তাপদাহ থেকেও আমরা মুক্তি পাবো না। তাই আজকে বিশেষ নামাজ আদায় করে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেছি। পাশাপশি জমির ফসল বাঁচাতে বৃষ্টি জন্য আল্লাহর রহমত চেয়েছি। আল্লাহ্ রহমত করলে বৃষ্টি বর্ষণ হবে বলে আশা করি।


এ ক্যটাগরির আরো খবর..