সাপাহারে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাজ সাজ রব

সাপাহারে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাজ সাজ রব

প্রদীপ সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাজ সাজ রব সাপাহারে।

আগামি কাল ২৪শে মার্চ বুধবার সকাল ১০টায় নওগাঁ জেলার সাপাহার উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
এই সম্মেলনকে ঘিরে উপজেলার সর্বত্রই যেন সাজ সাজ রব উঠেছে, আওয়ামীলীগের বিভিন্ন সংগঠন থেকে দফায় দফায় আনন্দ মিছিল, বিভিন্ন মোড়ে মোড়ে খোশগল্পের আড্ডা, পোষ্টারিং, মাইকিং এবং মঞ্জ তৈরির কাজ চলছে পুরোদমে।

ইতোমধ্যেই উপজেলার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বাহারী রংবেরঙের তোরণ নির্মাণ করা হয়েছে। ওই দিন বাংলাদেশ সরাকরের তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ ওই সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার সহ বেশ কয়েজন এমপি এবং সচিব উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।