ফিরে গেলেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী

ফিরে গেলেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী ২২ মার্চ ঢাকা এসে দুদিন সফর শেষে আজ মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে তিনি ফিরে গেলেন।

গত সোমবার (২২ মার্চ) দু’দিনের সফরে ঢাকায় আসেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। ঢাকা সফরকালে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্যারেড স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।

ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।