বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১১ আসামী গ্রেফতার 

বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১১ আসামী গ্রেফতার 
যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিভিন্ন মামলার ১১ সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ অক্টোবর) বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্ৰেফতারকৃত আসামিরা হলেন, নান্টু গাজী, পিতা- মৃত মোয়াজ্জেম গাজী, সাং-ছোট আঁচড়ার মোড়, আবু বক্কর ব্যাপারী, পিতা-মৃত সামসু ব্যাপারী, সাং-ভবেরবেড়,  হালিমা খাতুন, পিতা- ইসমাইল শেখ, সাং-পুটখালী, সাব্বির হোসেন,পিতা-নাসির ইসলাম, জাহিদ হাসান, পিতা-মোঃ আলমগীর হোসেন আলম, সাং-পুটখালী, শ্রী নেপাল মন্ডল (৩৫), পিতা-সুধীর,সাং-সাদিপুর, ইবনে সাইদ (২৪), পিতা-মৃত বাবুল চৌধুরি, সাং-সাদিপুর, তরিকুল ইসলাম, পিতা-মোঃ শহিদ হোসেন, সাং-সাদিপুর, আল আমিন (২৫), পিতা-মৃত আলতাব গাজী,সাং- ভবেরবেড়, রহমত  আলী সরদার (২৮), পিতা-মৃত অহেদ আলী সরদার, সাং-ভবেরবেড়, রাজু সরদার, পিতা-নাজের আলী,সাং-নারায়নপুর দক্ষিনপাড়া,সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, মাদক সহ বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামীরা  এলাকায় ফিরে গোপনে অবস্থান করছে। এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।