সকল অপশক্তি রুখতে নৌকা মার্কায় ভোট দিন -ইসরাফিল আলম এমপি

এম মতিউর রহমান মামুনঃ  সকল ভেদাভেদ ভুলে সু-সংগঠিত হয়ে আবার বঙ্গবন্ধুর  নৌকা মার্কায় ভোটদিন। বি এন পি গণ বিচ্ছিন্ন হয়ে  আজ দেশ বিদেশে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলার জনগণের প্রতি তাঁদের আস্থা নেই, তাই তারা বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুড়ছে। তারা নির্বাচন কে ভয় পায়। জঙ্গি, মৌলবাদ, যুদ্ধ অপরাধি  এখন তাদের বন্ধু। বললেন রাণীনগর ও আত্রাইয়ের সাংসদ ইসরাফিল আলম।

আজ বেলা ১১ঘটিকায় নওগাঁর রাণীনগরে  আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

সাংসদ ইসরাফিল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলার দুঃখি মানুষের সকল চাহিদাই পূরণ করেছেন, আমরা আশান্ত আত্রাই রাণীনগরে শান্তি স্থাপন করেছি,  রাস্তা-ঘাট, বিদ্যুৎ, ব্রিজ কালভাট, শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারী করেছি, গৃহহীন মানুষকে গৃহায়নের ব্যাবস্থা করেছি, তাই বাংলার  মানুষ আবার নৌকামার্কায় ভোট দিতে প্রস্তুত। আপনারা সজাগ থাকবেন কোন অপশক্তি,  ষড়যন্ত্রকারী যেন শান্তি ভঙ্গ করতে না পারে।

তৃণমূল নেতাকর্মির উদ্দেশে আরও বলেন ‘ আপনার যাঁরা আজ এখানে উপস্থিত হয়েছেন  হয়েছে তাঁরাই দলের প্রাণ, আপনার পরিশ্রমেই আওয়ামী লীগ বার বার ক্ষতমায় যায়, আজ আপনারা বলুন আমার কাজে আপনারা কি খুসি আছেন?  উপস্থিত নেতাকর্মি দু’হাত তুলে স্বাগত জানান । রানীণগর উপজেলা আওয়ামী লীগের ভার প্রাপ্ত সভাপতি আব্দুল বারী মোল্যার সভাপতিত্বে সভায় উপজেলার ৮ ইউনিয়ন ও ৭২ ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল স্তরের নেতাকর্মি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।