অসুস্থ শিক্ষক এনামুল কবিরের চিকিৎসা সহযোগিতায় প্রাথমিক শিক্ষক সমাজ

বিশেষ প্রতিবেদকঃ যশোর জেলার বাঘারপাড়া উপজেলা শিক্ষক সমিতির সহ-সম্পাদক এবং অত্র উপজেলার মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এনামুল কবিরের চিকিৎসা বাবদ ৫৬২৫০ টাকা প্রদান করেন বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ।

আজ সোমবার দুপুর ২টা ৩০মিনিটে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা রিসোর্স সেন্টার (ইউ,আর,সি) এর প্রশিক্ষণ কক্ষে মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এনামুল কবিরের চিকিৎসা বাবদ ৫৬২৫০ টাকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব আলী আকবর, বাঘারপাড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুভাষ সমাদ্দার, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিচ, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এ,কে, এম মাহফুজুর রহমান, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের সভাপতি বাসুদেব কুমার, সাধারণ সম্পাদক গোলাম দস্তুগীর, সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রসেনজিৎ ঠাকুর এবং অত্র উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এসময় এনামুল কবির বলেন, “গত কোরবানীর ঈদের দুই দিন আগে স্ট্রোক হলে যশোর সদর হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা নিই। এরপর ডাঃ জয়ন্ত পোদ্দারকে দেখালে তিনি দুটি পরীক্ষা দেন ঢাকা থেকে করানোর জন্য । আমি অত্র উপজেলার শিক্ষক নেতাদের ও শিক্ষকদের কাছে ঋণী থাকব। সকলে আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হতে পারি।”

শিক্ষক নেতারা বলেন, “এনামুল স্যার অনেক রসিক লোক, মজার কথা বলেন। আজও এখানে এসে আমাদের সাথে রসিকতা করেছেন। আমরা চায় উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।