× Banner
সর্বশেষ
বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার 

শ্রীলঙ্কা উড়ে গেল গাপটিল-ঝড়ে

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: ‘শ্রীলঙ্কা আর কয়েকটা রান বেশি করলেই তো পারত!’ তাহলেই ওয়ানডের দ্রুততম না হোক, অন্তত দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডরা হয়ে যেত যে তারই’ আক্ষেপ করে মার্টিন গাপটিল এমনটি বলতেই পারেন। সেটা না হলেও ওয়ানডেতে নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডটা ঠিকই গড়েছেন গাপটিল।

সোমবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে মাত্র ১১৭ রানে গুটিয়ে দেওয়ার পর গাপটিলের ৩০ বলে অপরাজিত ৯৩ রানের ঝোড়ো ইনিংসে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত এই ম্যাচে এদিন চার-ছক্কার বৃষ্টি ঝরিয়েছেন গাপটিল। লঙ্কান বোলারদের পিটিয়ে ছাতু বানিয়ে  ৩০ বলে ৯৩ রানের ইনিংস খেলার পথে তিনি ফিফটি ছুঁয়েছেন মাত্র ১৭ বলে, যা ওয়ানডেতে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের দ্রুততম ফিফটির রেকর্ড। গাপটিল ভেঙে দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালামের ১৮ বলে ফিফটির আগের রেকর্ডটি।

এ ছাড়া গাপটিলের ১৭ বলে ফিফটি ওয়ানডে ইতিহাসেই যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। সমান বলে ফিফটি আছে শ্রীলঙ্কার কুশাল পেরেরা ও সনাৎ জয়সুরিয়ার। আর দ্রুততম ফিফটির রেকর্ডরা এবি ডি ভিলিয়ার্সের দখলে। এ বছরের জানুয়ারিতে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির (৩১ বলে) রেকর্ড গড়ার পথে ১৬ বলে ফিফটি করেছিলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।

নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম ওয়ানডেতেও ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় শ্রীলঙ্কা। সোমবার দ্বিতীয় ওয়ানডে তাদের জন্য ছিল ঘুরে তাই দাঁড়ানোর লড়াই। কিন্তু ঘুরে দাঁড়ানো তো দূরে থাক, নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি তারা। ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী দেখিয়ে ২৭.৪ ওভারে মাত্র ১১৭ রানেই অলআউট লঙ্কানরা। দলের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি ১৯, নুয়ান কুলাসেকারার।

নিউজিল্যান্ডের দুই পেসার ম্যাট হেনরি আর মিচেল ম্যাকগ্লেনাঘানের বারুদে বোলিংয়ে পুড়েছেন লঙ্কান ব্যাটসম্যানরা। হেনরি ৩৩ রানে ৪টি আর ম্যাকগ্লেনাঘান ৩২ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট গেছে ডগ ব্রেসওয়েল ও ইশ সোধির দখলে।

মাত্র ১১৭ রানের পুঁজি নিয়ে কী আর প্রতিরোধ গড়া যায়! এক গাপটিলের ব্যাটিংয়ের সামনেই স্রেফ উড়ে গেছে শ্রীলঙ্কা। গাপটিলের ৩০ বলে অপরাজিত ৯৩ রানের ঝোড়ো ইনিংসে ২৫০ বল আগেই ১০ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। গাপটিলের অপরাজিত ৯৩ রানের ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ৯টি চারের মার। তার উদ্বোধনী সঙ্গী টম লাথাম অপরাজিত ছিলেন ২০ রানে। ১০০ ওভারের ম্যাচ (দুই ইনিংস মিলে) স্থায়ী হয় মাত্র ৩৬ ওভার!

গাপটিল তার বিধ্বংসী ইনিংস খেলার পথে লঙ্কান পেসার দুশমন্ত চামিরার এক ওভারে ২৭ ও স্পিনার জেফরি বান্দারসায়ের এক ওভারে ২৬ রান তোলেন। শ্রীলঙ্কা আর কয়েকটা রান বেশি করলে ডি ভিলিয়ার্সের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছোঁয়া না হোক, অন্তত স্বদেশী কোরি অ্যান্ডারসনের ৩৬ বলে গড়া ওয়ানডের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডরা নিজের করে নিতে পারতেন গাপটিল। তবে দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডরা তো গড়েছেন, এটাই বা কম কিসের!


এ ক্যটাগরির আরো খবর..