× Banner
সর্বশেষ
পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আফগানিস্তানের ক্রিকেট ইতিহাস

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছে আফগানরা।

গত শুক্রবার শারজাহতে সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেরা ১৩১ রান করেও জিম্বাবুয়েকে ৪৯ রানে হারায় আফগানিস্তান। এর ফলে জিম্বাবুইয়ানদের হটিয়েই র‍্যাঙ্কিংয়ে দশে উঠে এসেছে আইসিসির সহযোগী দেশটি।

বর্তমানে ৪৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশে রয়েছে আফগানিস্তান। ৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে আয়ারল্যান্ড। আর জিম্বাবুয়ে ৪৫ পয়েন্ট নিয়ে রয়েছে ১২তম স্থানে।

জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হারাতে পারলে র‍্যাঙ্কিংয়ে দশেই থাকবে আফগানিস্তান। তবে সিরিজ হেরে গেলে আবার তাদের আগের জায়গা ১২তম স্থানে নেমে যাবে তারা।

ওয়ানডে ক্রিকেটে ২০১৫ সালটা দুর্দান্তই কেটেছে আফগানিস্তানের। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা, বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারানো তাদের সেরা অর্জনই।

এ ছাড়া গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতেই ৩-২-এ ওয়ানডে সিরিজ জেতে আফগানরা। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে এটাই তাদের প্রথম কোনো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়। জিম্বাবুইয়ানদের টি-টোয়েন্টি সিরিজেও হারায় তারা।

আর এবার নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতেও প্রথম ওয়ানডেতেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। এর পুরস্কারও এবার হাতেনাতে পেল তারা, প্রথমবারের মতো জায়গা করে নিল ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা দশে।


এ ক্যটাগরির আরো খবর..