× Banner
সর্বশেষ
বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

‘সুস্থ সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’ – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২৬
সুস্থ সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই

দেশের খেলাধুলার সামগ্রিক মানোন্নয়ন এবং বিশ্বমঞ্চে স্পোর্টস ডিপ্লোম্যাসিকে এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আজ সকালে রাজধানীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হাফ ম্যারাথন “ওয়ান রান”-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই আধুনিক রূপান্তর ও চলমান অগ্রযাত্রার মূল রূপকার হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সুযোগ্য কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের যুব আইকন ও স্পোর্টস প্যাট্রন ব্যারিস্টার জাইমা রহমানসহ দেশ-বিদেশের প্রায় এক হাজার অ্যাথলেট।

প্রতিমন্ত্রী আমিনুল হক ম্যারাথনের মূল স্লোগান ‘ওয়ান রান, ওয়ান গোল অ্যান্ড ওয়ান ওয়ার্ল্ড’-এর তাৎপর্য তুলে ধরে বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। সবাই মিলে দেশে একটি সর্বজনীন খেলাবান্ধব পরিবেশ তৈরি করতে পারলে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমাজের গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে।

বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো যুবসমাজকে মাঠমুখী করা এবং স্পোর্টসকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তোলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান দেশের বিভিন্ন প্রান্তে যেমন বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামে আয়োজিত রান বা দৌড় প্রতিযোগিতার প্রশংসা করেন। এই ধরনের আয়োজন সাধারণ মানুষকে সুস্থ ও ফিট থাকতে দারুণভাবে অনুপ্রাণিত করে উল্লেখ করে তিনি আগামীতে নিজেও এই ধরনের আয়োজনে অংশ নিয়ে সবার সাথে দৌড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।

তিনি জোর দিয়ে বলেন, সুস্থ সমাজ বিনির্মাণে নারী-পুরুষ এবং সব ধরনের সামর্থ্যের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন এবং তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ৭৪ বছর বয়সী এক অ্যাম্বাসেডরের জীবনের গল্প তুলে ধরে জাইমা রহমান যুবসমাজকে ‘জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন’—এই মূলমন্ত্র নিয়ে জীবন গড়ার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..