ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান
ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন

ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়িয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শনিবার ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফসিসিআই)-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের ২০২৬-২০২৮ মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ী সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়, উৎপাদন বাড়ে এবং জাতীয় অর্থনীতি শক্তিশালী হয়। তাই ব্যবসায়ীদের ভূমিকা ইতিবাচকভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

তিনি বলেন, সব ব্যবসায়ীকে একসঙ্গে সমালোচনার আওতায় আনা ঠিক নয়। অনেক উদ্যোক্তা আইন ও নীতিমালা মেনে সৎভাবে ব্যবসা পরিচালনা করছেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ সৃষ্টির প্রধান চালিকাশক্তি হলো ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ। কেবল বিদ্যমান সম্পদের বণ্টনের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়; নতুন সম্পদ সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই।

তিনি পরিবেশবান্ধব শিল্পায়ন, টেকসই উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন এবং রেহানা আক্তার। এছাড়া জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।