× Banner
সর্বশেষ
ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

নিউজ ডেস্ক

মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার

ACP
হালনাগাদ: বুধবার, ১৭ জুন, ২০২৬
মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার

সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। আর ক্যারিয়ারের শেষ সময়ে এসেও মাঠে জাদু দেখালেন তিনি। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তিনটি গোলই করেছেন লিওনেল মেসি।

মেসির এটি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক। তার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরারও এখন তিনি। ১৬ গোল করে যৌথভাবে জার্মান কিংবদন্তি ক্লোজার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি।

আফ্রিকার দল আলজেরিয়া পুরো ম্যাচে ছোট ছোট কিছু আক্রমণ সাজালেও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চাপে ফেলতে পারেনি। প্রথম হাফে আর্জেন্টিনা যে ধারায় খেলেছে, তা দ্বিতীয় হাফে বদলে যায়। আক্রমণের হার বাড়িয়ে দেয় তারা।

ম্যাচের প্রথম গোলটি আসে ১৭তম মিনিটে। দ্বিতীয় হাফে মেসি গোল করেন ৬০ ও ৭৬তম মিনিটে। তাতেই বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোল স্কোরার।

তার পাশাপাশি মেসি এই ম্যাচে বেশকিছু রেকর্ডেও নাম লেখান। আর্জেন্টিনার অধিনায়ক বিশ্বকাপ যাত্রার গল্পে যোগ করেন ঐতিহাসিক অধ্যায়। ঠিক দুই দশক আগে যে দিনে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রথমবার পা রেখেছিলেন আর্জেন্টাইন মহাতারকা, সেই দিনেই গড়লেন নতুন এক অনন্য রেকর্ড। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে ছয়টি আসরে খেলা প্রথম ফুটবলার হিসেবে নাম লেখালেন তিনি।

এদিকে এদিন মাঠে নেমে দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের কিংবদন্তি খেলোয়াড় বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা।


এ ক্যটাগরির আরো খবর..