দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত

দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে নতুন নিয়োগ পাওয়া দুই কর্মকর্তাকে ঘিরে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।

শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে সদ্য নিয়োগ পাওয়া দুই কর্মকর্তার অতীতের কিছু সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নিয়ে আলোচনা রয়েছে। এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া আছে কি না।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি তাদের নজরে এসেছে এবং এ বিষয়ে তারা অবগত। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ভারত।

একই ব্রিফিংয়ে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সম্ভাব্য ঢাকা সফর সম্পর্কে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

এছাড়া আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল বলেন, বিষয়টি নিয়ে তিনি পরে বিস্তারিত মন্তব্য করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।