× Banner
সর্বশেষ
ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই সবার আগে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে দরিদ্র পরিবারে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার( ১০ই জুলাই ) সকালে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়।

পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন । তিনি বক্তব্যে বলেন, উপকুলীয় এলাকায় অতি দরিদ্র পরিবার গুলোতে পানির ট্যাংক সহযোগিতা করায় সুপেয় পানি সংকট নিরসনে ভুমিকা রাখবে।

বারসিক পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডলের সঞ্চালনায় বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রকল্প সংশ্লিষ্ট শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ।

বারসিকের আয়োজনে দাতা সংস্থা নেটজ্ বাংলাদেশ (পার্টনারশিপ পর ডেভেলপমেন্ট জাস্টিস) এর সহযোগিতায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় পানির ট্যাংক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বুড়িগোয়ালিনী ইউপি সদস্যবৃন্দ, সবুজ সংহতির প্রতিনিধি বৃন্দ, সাংবাদিক, পরিবেশ প্রকল্পের বুড়িগোয়ালিনী কমিউনিটি সিএসও এর সদস্য বৃন্দ ও বারসিক এর কর্মীবৃন্দ উপস্থিতিতে পরিবেশ প্রকল্পের আওতায় শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৮টি ইউনিয়নে সিএসও সদস্যদের মাঝে ১ হাজার লিটারের মোট ৫৯৭টি এবং ৩ হাজার লিটারের ২টি পানির ট্যাংক বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..