দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন : নাসিব সদস্যদের কর্মস্থানে শোভন কাজের চিত্র এবং তদনুযায়ী কর্ম পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা আয়োজন করা হয়েছে ।
দিনাজপুর শিল্প ও বণিক সমিতির হলরুমে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম ,কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক ও দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের ডিজিএম হোসনেয়ারা মেরি ও দৈনিক উত্তরবাংলা নির্বাহী সম্পাদক জিন্নাত রহমান সমগ্র কর্মশালা পরিচালনা করেন দিনাজপুর জেলা নারী উদ্যোক্তা কাউন্সিলের সভাপতি সম্পা দাস মৌ কর্মশালায় জেলার ৩৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন ।
কর্মশালায় বক্তারা বলেন , লাখো নারী আজ সফল উদ্যোক্তার খাতায় নাম লিখিয়েছেন শুধু তাই নয় সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত নারী থেকে আজ তারা স্বাবলম্বী নারীতে পরিনত হয়েছেন, গড়ে তুলেছেন শিল্প-কারখানা কর্মসংস্থান দেশের অর্থনীতিতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান, সরকারের আন্তরিকতা ও নির্লজ্জ প্রচেষ্টায় নারীরা এখন সব পেশায় সর্বক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হচ্ছে পুরুষের পাশাপাশি নারীরা স্বাবলম্বী হলে সমাজ থেকে অন্যায় অবিচার দূর হবে এমন আশা ব্যক্ত করেন ।

