অধ্যাপক ড.জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ ও মানববন্ধন

মধুখালী প্রতিনধি: ফরিদপুরের মধুখালীতে সোমবার বিকাল সাড়ে পাঁচটায় মধুখালী উপজেলা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও সুধিজন ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় বিশিষ্ঠ লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের হত্যা চেষ্টা ও তার উপর হামলার প্রতিবাদে এবং বিচারের দাবীতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

হাজী আব্দুল মালেক সিকদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, সরকারি বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মির্জা গোলাম ফারুক, জেলা কৃষক সমিতির সভাপতি এ্যাড. মানিক মজুমদার, সরকারি আইনউদ্দিন কলেজের প্রভাষক জাকারিয়া শেখ, ডাঃ নাহিদা রহমান কলেজের অধ্যক্ষ আবুল কাশেম দুলাল,আখচাষী মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামী, আব্দুর রহমান আব্দুর করিম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী হোসাইন, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দীপংকর পাল, মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলকা বিশ্বাস, আয়েশা সামি কলেজেরে অধ্যক্ষ সুজিত ঘোষ, উপজেলা আওয়ামীলী গের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. আলিউজ্জামান খোকন, মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পিকু আহসান হাসিব, উপজেরা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম,জেলা পরিষদ সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, মধুখালী প্রেসক্লাবের সভাপতি কাজল বসু , সাংবাদিক এ কে এম ইলিয়াস সিদ্দিকী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, বিপ্লব চৌধুরী, শ্রমিক নেতা চীকুর রঞ্জন সাহা প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে বক্তাগন অভিলম্বে হামলার পিছনের কুশিলবদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবী রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।