মহম্মদপুর প্রতিনিধিঃ মহম্মদপুর ৬নং সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অদ্য মঙ্গলবার সকালে মহম্মদপুর-কে ভিক্ষুকমুক্ত করণের লক্ষে ভিক্ষুকদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাহেব অালীর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে ব্রিফ করেন উপজেলা সমাজসেবা অফিসার তাহেরা জেসমিন। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন।
এসময় ৯ ওয়ার্ডের ইউপি ও সংরক্ষিত সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, ভিক্ষুকদের পূর্নবাসন সরকারের একটি চলমান প্রক্রিয়া- পেশাদার ও অপেশাদার ভিক্ষুকদের ভিক্ষা না করতে তাদের উদ্বুদ্ধ করা হয়,এবং যারা সরকারী বিভিন্ন ভাতা কার্যক্রম’র সাথে যুক্ত আছে এবং যে সমস্থ ব্যক্তিরা নেই তাদের পর্যায়ক্রমে এই সহায়তার আওতায় আনার ঘোষনা দেন।



