শৈলকুপায় নার্সারিতে আগুন দিয়ে ৩০ হাজার গাছের চারা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১৭ মার্চ’২০১৭: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঝিনাইদহের শৈলকুপায় ২ কৃষকের ২ বিঘা জমির গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ২ ভাইয়ের প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ কৃষক গোলাম সরওয়ার ও তার ভাই শরিফুল ইসলাম জানান, তারা চন্ডিপুর গ্রামের মাঠে নার্সারি স্থাপন করে গাছের চারা তৈরি করে আসছেন। পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা বৃহস্পতিবার ভোররাতে ৪টি নার্সারিতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৩০হাজার মেহগণি গাছের চারা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ কৃষক শরিফুল ইসলাম শৈলকুপা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, তিনি একটি অভিযোগ পেয়েছেন। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।