শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল কারিম।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইহসানুল কারিম বলেন, প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গলব্লাডারে (পিত্তথলী) অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আগামী ৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।