× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

শুদ্ধাচার পুরস্কার পেলেন গৌরনদীর ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১ জুলাই, ২০২২
শুদ্ধাচার পুরস্কার পেলেন

কর্মক্ষেত্রে দক্ষতা, সততা, নৈতিকতা, ই-নথি, সেবা সহজীকরণ ও নেতৃত্ব দানের ক্ষমতা সহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের জন্য বরিশাল জেলার মধ্যে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সততার সহিত দায়িত্ব পালন করলে অবশ্যই তার প্রাপ্তি পাওয়া যায়। আর ভালো কাজের স্বীকৃতি পেলে কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ আরও বেড়ে যায়। সরকারী দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সাথে পালনের জন্য তিনি সবার নিকট আশির্বাদ কামনা করেন।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর হাত থেকে তিনি (ইউএনও) শুদ্ধাচার পুরস্কারের সনদ ও ক্রেস্ট গ্রহন করেন। পুরস্কার প্রদানকালে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, গৌতম বাড়ৈ উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও সংগঠন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..